1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

নাজমুল হুদাকে অবাঞ্ছিত ঘোষনা

  • Update Time : শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ২৯৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিএনপি থেকে ডিগবাজি খাওয়া, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় নাগরিক ফোরামের আয়োজনে নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে ওই কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কায়কোবাদ চত্বর হয়ে থানা ফটক ঘুরে বাগমারা কোর্ট বিল্ডিং প্রদক্ষিণ শেষে উপজেলা ফটকে এসে শেষ হয়।

সেখানে মানববন্ধন করে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাগরিক সমাজের পক্ষে জুয়েল আহমেদ ও এস এম মিথুন মুস্তারিম।

পরে বিক্ষুদ্ধ জনতা নাজমুল হুদার ছবিতে অগ্নিসংযোগ করে তার কুশপুত্তলিকা দাহ করে। এসময় তারা নাজমুল হুদাকে দোহার-নবাবগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেন। যেখানে তাকে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করার ঘোষণা দেন জনতা।

এসময় স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী লোক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার দায়ের করা মামলায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামকে জড়িয়ে মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে নবাবগঞ্জে নাগরিক ফোরাম এ কর্মসূচি পালন করে।

সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com