1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ ‘কিছু বুঝে উঠার আগেই নৌকাটি ডুবে গেল’ নৌকাডুবির ঘটনায় চারজনের মৃত্যুতে এমপি কয়ছর আহমেদের শোক জগন্নাথপুরে নৌকাডুবি: স্বামীহারা, দিশেহারা সম্পা

নাফ নদীতে ভাসছে মানবতা- মো.আব্দুল মতিন

  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৫৭৭ Time View

মানুষ চোখে দেখে পাখি,রমণী,
প্রজাপতি,তাজমহল,
দেশে -বিদেশে সূর্যোদয়;

ভালবাসার নামে সিঙ্গাপুরে,
বালি দ্বীপে,হেমারফেস্টে
বিলাসে কাটে সময়।

কেউ দেখে বিপন্ন মানবতা
দারিদ্র,অকিঞ্চন,অনাথ
প্রান্তিকের চোখে স্রস্টা ;

কেউ মারে অশক্ত কে
শক্তির সংখ্যাগুরু যন্ত্রে
কেড়ে নেয় মাথার ভিটা।

প্রিমিটিভ ক্যাপিটালিজম
ঘুরে ফিরে অাসে
গণতন্ত্রের ষোড়শী বন্দরে;

অামি দখিনা বাতাসে
পরখ করি অাস্ফালন
সব নিষ্ঠুররা এক সারিতে !

পাখার উপর ভরকরে পাখি
দলে দলে সানন্দে বেড়ায়
অপরূপ গোটা বিশ্বময় ;

ধর্ম,বর্ণ, ভাষায় স্বাধীন
বাঁধাহীন তারা কতো
মানুষ যেখানে মানুষের ভয়?

নাফনদীতে ভাসছে মানবতা
রুহিঙ্গা নামের লাশ
ভাসছে নোবেল’র লজ্জা;

সভ্যসমাজের অাদিমতা
ছাড়িয়ে গেছে অাজ
জানোয়ারের শাসন শয্যা !

লেখক: মো.আব্দুল মতিন
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ,
শাহজালাল মহাবিদ্যালয়,
জগন্নাথপুর,সুনামগঞ্জ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com