1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

নামাজির সামনে দিয়ে হাঁটা নিষেধ

  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৮০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। এ সম্পর্কে বিঘ্ন ঘটানো বড় গুনাহ। নামাজরত ব্যক্তির সামনে দিয়ে হেঁটে গেলে তার মনোযোগ নষ্ট হয়। তাই ইসলাম একে বড় গুনাহ হিসেবে চিহ্নিত করেছে।

মহানবী (সা.) বলেন, ‘নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলে যাওয়া ব্যক্তি যদি জানত তার কী পরিমাণ গুনাহ হচ্ছে, তাহলে সে প্রয়োজনে ৪০ (বর্ণনাকারী আবুন নাজার বলেন, ‘আমি জানি না, তিনি ৪০ দিনের কথা বলেছেন, নাকি ৪০ মাসের, নাকি ৪০ বছরের।’) পর্যন্ত দাঁড়িয়ে থাকত, তবুও নামাজির সামনে দিয়ে অতিক্রম করত না।’ (বুখারি ও মুসলিম)
ব্যাখ্যাকারগণ বলেন, ‘এখানে ৪০ কী—তা অস্পষ্ট রেখে নবীজি (সা.) মূলত বিষয়টির গুরুত্ব তুলে ধরেছেন।’ (শরহুন নববি)
এ ক্ষেত্রে শরিয়তের বিধান হলো, বড় মসজিদে নামাজ আদায় করলে এক কাতারের ভেতরে সামনে দিয়ে হাঁটা যাবে না। একইভাবে বড় মাঠে নামাজ আদায় করলেও একই বিধান প্রযোজ্য। যদি ছোট মসজিদে অথবা ছোট ঘরে নামাজ আদায় করে, তবে মসজিদের পশ্চিম দেয়াল পর্যন্ত তার সামনে দিয়ে হাঁটা যাবে না।

নামাজিদের উচিত, মানুষের চলাচলের জায়গায় নামাজ আদায় করতে না দাঁড়ানো। দাঁড়ালেও যেন সুতরা ব্যবহার করে। সুতরা হলো, দৈর্ঘ্যে কমপক্ষে এক হাত ও প্রস্থে কমপক্ষে এক আঙুল বা তার চেয়ে বেশি মোটা কোনো লাঠি সামনে গেড়ে দেওয়া বা দাঁড় করিয়ে দেওয়া। সামনে দিয়ে চলে যাওয়া ব্যক্তিকে নামাজি ব্যক্তি ইঙ্গিতে কিংবা সুবহানাল্লাহ বলে বারণ করতে পারবে। হাত দিয়ে ধাক্কা দেওয়া উচিত নয়। নারীরা ইশারা করবে বা হাততালি দেবে।
সৌজন্যে আজকের পত্রিকা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com