বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুর পৌর নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিনটি ওয়ার্ড থেকে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাদের মধ্যে আটজন স্বশিক্ষিত ও একজনের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নারী কাউন্সিলর পদে ১, ২, ৩ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বীতাকারী মোছা. আয়ারুন নেছা (আনারস), এবং মোছা. শিল্পী বেগম (চশমা) দুই জনই স্বশিক্ষিত।
৪, ৫, ৬ নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনজন প্রার্থী। অর্চনা ধর (আনারস) স্ব শিক্ষিত, মোছা. পিয়ারা বেগম (চশমা) অষ্টম শ্রেণি পাশ, মোছাঃ বাহারজান বিবি (জবাফুল) স্ব শিক্ষিত।
সংরক্ষিত ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন চারজন প্রার্থী। বর্তমান নারী কাউন্সিলর নার্গিস ইয়াসমিন (আনারস), সাবেক নারী কাউন্সিলর সুর্বনা শর্মা (চশমা), মোছাঃ ফুলবানু বেগম (জবাফুল), ও বাবলী বেগম (টেলিফোন) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বীতাকারী সবাই স্বশিক্ষিত।
জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরাম যুগ্ম আহ্বায়ক রুমানুল হক বলেন, পৌরসভার মতো স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নারী কাউন্সিলর প্রার্থীরা সবাই স্বশিক্ষিত হওয়ায় আমরা উদ্বিগ্ন। নির্বাচিত জনপ্রতিনিধি শিক্ষিত না হলে নিজেদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিক সেবা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, জগন্নাথপুর পৌর নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ প্রার্থীর মধ্যে আটজন স্বশিক্ষিত এবং একজন অষ্টম শ্রেণি পাশ।
Leave a Reply