1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

নিজামীর রিভিউ খারিজ মৃত্যুদন্ড বহাল

  • Update Time : সোমবার, ৯ মে, ২০১৬
  • ৩৪৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মানবতাবিরোধী অপরাধে দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সোমবার বিকাল ৩টার পরে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর আগে প্রধান বিচারপতি এসকে সিনহাসহ চার সদস্যের আপিল বেঞ্চের বাকি তিন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রায়ে স্বাক্ষর করেন।

এদিকে আপিল রিভিউ খারিজ হয়ে যাওয়ায় নিজামীর সামনে এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করার সুযোগ রয়েছে। তবে তিনি প্রাণভিক্ষা চাইবেন না বলে পরিবারের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে।

এখন নিজামীকে আনুষ্ঠানিকভাকে আপিল রিভিউর রায় জানানোর পর প্রাণভিক্ষার বিষয়ে তার কাছে জানতে চাইবে কারা কর্তৃপক্ষ। প্রাণভিক্ষার আবেদন না করলে বিধি অনুযায়ী ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করা হবে।

গত বৃহস্পতিবার রিভিউ খারিজের রায় ঘোষণার পরদিন নিজামীর সঙ্গে স্ত্রী-সন্তানসহ ১০ জন দেখা করতে গেলে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি নাকচ করে দেন নিজামী।

বর্তমানে নিজামী ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। এখানে তার ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু করেছে কারা কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে রোববার রাত সাড়ে ১১টার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

একাত্তরে বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ট্রাইব্যুনালের এই রায় বাতিল ও তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানিয়ে ওই বছরের ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। এরপর গত ৬ জানুয়ারি আপিলেও নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com