1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার

নিম্ন আয়ের মানুষের জন্য ঋণ, জামানত লাগবে না

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২০
  • ৬২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জামানত ছাড়াই নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৩ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি নিয়েছে সরকার। প্রয়োজনে এই তহবিলের পরিমাণ বাড়ানো হবে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনৈতিক কর্মকা- বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে দেশের নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীরা তাঁদের আয় উৎপাদন কর্মকা- পরিচালনা করতে পারছেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের মাধ্যমে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকা- চলমান রাখা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতকল্পে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পুনঃ অর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। এই স্কিমে তহবিলের পরিমাণ ৩ হাজার কোটি টাকা। তবে প্রয়োজনের নিরিখে বাংলাদেশ ব্যাংক তহবিলের পরিমাণ বৃদ্ধি করতে পারবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ হাজার কোটি টাকার এই কর্মসূচির মূল বিষয় হলো, কোনো মর্টগেজ বা বন্ধকের প্রয়োজন নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ধক ছাড়া প্রান্তিক কৃষক, ক্ষুদ্র বিনিয়োগকারী, উদ্যোক্তা, প্রতিষ্ঠান এই নীতিমালার আওতায় ঋণ সুবিধাপ্রাপ্ত হবেন। এই নীতিমালার মাধ্যমে উপকারভোগীরা খুব সহজে ঋণ সুবিধাপ্রাপ্ত হবেন। এই ঋণে নারীরা বিশেষ সুবিধা পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষক, ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঋণ দেবে এনজিওগুলো। ফলে এই বিনিয়োগটি হবে অত্যন্ত নিরাপদ। কারণ এ ক্ষেত্রে অর্থায়নকারী ব্যাংকের কাছে সরাসরিভাবে দায়বদ্ধ হবে আমানত গ্রহণকারী এনজিও। এই স্কিমের আওতায় ঋণের যথেচ্ছ ব্যবহারের সুযোগ নেই, কারণ এই ঋণ প্রদানের ক্ষেত্রে আমানত গ্রহণকারী এনজিওকে তাদের বিগত অর্থনৈতিক কর্মকা-ের দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে ঋণ সুবিধা প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঋণের মেয়াদ চলাকালে ঋণগ্রহীতার কোনো সমস্যার ক্ষেত্রে এই নীতিমালায় বিমার ব্যবস্থা রাখা হয়েছে। তবে যাঁরা ঋণখেলাপি, তাঁরা এ ঋণ পাবেন না।
সূত্র : প্রথমআলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com