1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

নির্বাচনকালীন সরকারে বিএনপি থাকার সুযোগ নেই: কাদের

  • Update Time : শুক্রবার, ২২ জুন, ২০১৮
  • ৩৩০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::নির্বাচনকালীন সরকারে বিএনপিকে রাখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিএনপির সঙ্গে সংলাপ ও অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকারে বিএনপিকে রাখার সুযোগ নেই। গতবার বিএনপি সেই ট্রেন মিস করেছে। গণভবনে প্রধানমন্ত্রী ডেকেছিলেন, বেগম জিয়ার প্রত্যাখ্যানের ভাষাটা আজও কানে বাজে।

সেতুমন্ত্রী বলেন, রাজনীতিতে ভালোবাসার কোনো স্থান নেই; রাজনীতি হচ্ছে- হিসাবের অঙ্ক। রাজনীতিতে করুণা করা, ভালোবাসা দেয়া, প্রেম করা— এগুলো নেই।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী হয়ে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির নির্মম ও অরাজনৈতিক আচরণ প্রধানমন্ত্রীর সঙ্গে করেছেন। সেদিনই বিএনপি বুঝিয়ে দিয়েছে, তারা সংলাপ ও আলোচনা চায় না। এখন বিএনপি সংলাপ চাইলেও তার প্রয়োজন নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এবার তারা (আওয়ামী লীগ) খুব আত্মবিশ্বাসী। গতবারের মতো জ্বালাও-পোড়াও করে কেউ পার পাবে না। কেউ যদি ২০০১ সালের রঙিন খোয়াব দেখতে চায়, তা আর সফল হবে না।

আওয়ামী লীগ চাচ্ছে বিএনপিবিহীন নির্বাচন, বিএনপির এমন বক্তব্যের ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, বিএনপি আসলে কী চায়, আমরা সেটি জানতে চাই। বিএনপি কী চায়, সেটি বিএনপি নিজেরাও জানে না।

তিনি আরও বলেন, নির্বাচনের ব্যাপারে সংবিধান অনুযায়ী রাজনৈতিক দল ও সরকারের সঙ্গে আওয়ামী লীগ দায়িত্ব পালন করবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, আবু সাঈদ আল মামুন স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com