1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

নির্বাচনী পোস্টার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা

  • Update Time : বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ২৬৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজধানী ঢাকার সব নির্বাচনী পোস্টার-ব্যানার আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বুধবার পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

সাঈদ খোকন বলেন, উৎসবমুখর পরিবেশে ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রার্থীরা পোস্টার-ফেস্টুন ও ব্যানারসহ নির্বাচনী প্রচার সামগ্রী ব্যবহার করেছেন। আমরা এই প্রচার সামগ্রী অপসারণের মধ্য দিয়ে নগরবাসীকে পরিচ্ছন্ন ঢাকা উপহার দিতে চাই।

পরিচ্ছন্নতা কর্মীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় পোস্টার ও নির্বাচনী সামগ্রী অপসারণ করার অনুরোধ জানান মেয়র।
সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com