1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

নির্বাচনে না এলে বিএনপির অবস্থা করুণ হবে: তোফায়েল

  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭
  • ৩৩৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::নির্বাচনে না এলে বিএনপির অবস্থা আরও করুণ হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শুক্রবার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের খাসেরহাট বাজারে ভেলুমিয়া-কুলগাজি ছয় কিমি পল্লী বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন।

বিএনপির সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি সংসদ নির্বাচনে অংশ নেবে। না এসে উপায় নেই। নির্বাচনে না এলে তাদের করুণ অবস্থা হবে। আর সে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমার শেষ দুটি স্বপ্ন। একটি ভোলা-বরিশাল সড়ক নির্মাণ করা। আপনারা ৪-৫ ঘণ্টায় ঢাকা যেতে পারবেন। আরেকটি স্বপ্ন ভোলার বাংলাবাজার উপশহরে একটি মেডিকেল কলেজ নির্মাণ করা। সেখানে ২০০ শয্যার হাসপাতাল হবে।’

ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার কেয়ায়েত উল্যাহ, জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার প্রমুখ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com