জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি-আঞ্চলিক মহাসড়কের ধসে যাওয়া কুন্দানালা সেতু পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। আজ শুক্রবার তিনি প্রথমে সুনামগঞ্জের ধসে যাওয়া কোন্দানালা সেতু পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎফল সামন্ত, সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
পরে তিনি জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর ওপর রানীগঞ্জ সেতু পরিদর্শন করেন। এ সময় তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন শ্রমিক ও সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আঞ্চলিক এ মহাসড়কের কুন্দানালা সেতুটির গার্ডার ধসের ঘটনার পর পর দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে। তিনি বলেন, সেতু ধসে পড়ার ঘটনা দুঃখজনক। গার্ডার বসানোর সময় দুর্ঘটনা ঘটতে পারে তবে তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব না।
অপরদিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতু ও ডিজাইন বিভাগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কুমার রাউতকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপর তদন্ত কমিটি এখনো ঘটনাস্থল পরিদর্শন করেননি।
Leave a Reply