1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

নেপাল চাল ও পানি পাঠাচ্ছে বাংলাদেশ

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০১৫
  • ৬০০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভূমিকম্প বিধ্বস্ত নেপালের দুর্গত মানুষের জন্য ১০ হাজার মেট্রিক টন চাল ও বিশুদ্ধ খাবার পানি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে এই ত্রাণ পাঠানোর নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বলেন, ১০ হাজার মেট্রিক টন চাল ও পর্যাপ্ত খাবার পানি পাঠানোর জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

নির্দেশ পাওয়ার পর সোমবারই ত্রাণ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, সড়ক ও আকাশ পথে এসব ত্রাণ নেপালে পৌঁছানো হবে।

গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

দুর্গতদের জন্য জরুরি ওষুধ, তাঁবু, বিস্কুটসহ টিনজাত শুকনো খাবার , কম্বলসহ ১০ টন ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশের ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল পরদিনই কাঠমান্ডু পৌঁছায়।

ভূমিধস ও খারাপ আবহাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নেপালের প্রত্যন্ত জেলাগুলোতে এখনো ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমের খবর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com