1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাধা

  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ৩০৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির প্রতিবাদে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

সোমবার দুপুরের দিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে তিনটি ইসলামিক দল ঢাকায় মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধার শিকার হয় তারা।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিলটি রাজধানীর শান্তিনগর মোড়ে পৌঁছালে তাদের সামনে যেতে বাধা দেয়া হয়।

পরে সেখানে রাখা ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেন, সরকারের এ রকম বাধা কতদিন চলবে? জোয়ার এলে কোনোভাবেই তা ঠেকানো যাবে না।

পরে তিনি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

মিছিল থেকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করায় যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com