1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে স্ত্রীকে তালাক

  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭
  • ৩৭১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কিছুদিন আগে, ভারতের হায়দরাবাদের এক বাসিন্দা হোয়াটঅ্যাপে স্ত্রীকে তিন তালাক পাঠিয়েছিলেন। পোস্ট কার্ডে স্ত্রীকে তিন তালাক পাঠানোর ঘটনাও ঘটেছে এর আগে। তবে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তালাক দেওয়ার ঘটনা ঘটলো এই প্রথম।

এই ঘটনাটিও ঘটেছে ভারতের হায়দরাবাদেই। কর্মসূত্রে সৌদি আরবে থাকেন মুস্তাকউদ্দিন। সেখানেই স্থানীয় একটি ব্যাংকে কাজ করেন তিনি। পণের টাকা না নিয়ে হচ্ছিলো ঝামেলা, স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না বেশ অনেকদিন ধরেই। শেষমেশ স্ত্রীকে শাস্তি দিতে পত্রিকায় বিবাহ বিচ্ছেদের বিজ্ঞাপন দিয়েছেন স্বামী।

২০১৫ সালে হায়দরাবাদেরই এক মহিলাকে বিয়ে করেন মুস্তাকউদ্দিন। গতবছর একটি কন্যাসন্তানও এসেছে ঘরে। কিন্তু বিয়ের পরপরই ২০ লক্ষ টাকা পণের জন্য স্ত্রীর উপর চাপ তৈরি করতেন মুস্তাকউদ্দিন। কিছুদিন আগেই সপরিবারে সৌদি আরব থেকে হায়দরাবাদে ফিরেছিলেন তিনি।

অভিযোগ, দেশে ফেরার পর থেকেই পণ নিয়ে স্ত্রীর উপর চাপ সৃষ্টি করছিলেন তিনি। একপয়ায়ে অশান্তি চরমে পৌঁছলে শিশু সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান মুস্তাকউদ্দিনের স্ত্রী। এরপরেই স্ত্রীকে কিছু না জানিয়ে খবরের কাগজে তালাকের বিজ্ঞাপন দিয়ে ফের সৌদি আরবে চলে যান মুস্তাকউদ্দিন। এরপর থেকেই স্ত্রীর সঙ্গে আর কোনও যোগাযোগ করেননি তিনি।

৪ মার্চ সংবাদপত্রে বিজ্ঞাপনটি খেয়াল করেন মুস্তাকউদ্দিনের স্ত্রী। সঙ্গে সঙ্গেই শ্বশুরবাড়ি ফিরে যেতে চান তিনি। পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন, তাকে শ্বশুরবাড়িতে তাকে ঢুকতে দেওয়া হয়নি। এমনকী তিনি স্বামীর কাছে ফিরে যেতে চাইলেও বাধা দেওয়া হয়।

পুলিশ অফিসার এস গঙ্গাধর জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। শরিয়ত আইনে এ ধরনের কোনও নিয়ম আছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com