পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা পশ্চিম ও জগন্নাথপুর পৌর শাখার আনঞ্জুমানে তালামীয়ে ইসলামীয়ার যৌথ উদ্যোগে বিশাল মোবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ইকড়ছই সিনিয়র হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় উপজেলা স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনঞ্জুমানে তালামীয়ের পশ্চিম শাখার সভাপতি মো: হাবিবুর রহমান ও পৌর শাখার সভাপতি আক্তার হোসেনের যৌথ সভাপতিত্বে এবং তালামীয়ের পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শাহ মতিউর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাওলামা তাজুল ইসলাম আলফাজ। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আজমল হোসাইন জামী, সাধারণ সম্পাদক নুর আহমদ, জেলা আল ইসলাহ নেতা হাফিজ সামছু মিয়া, জগন্নাথপুর পৌর আল ইসলাহ’র সভাপতি মাওলানা নুরুল হক, উপজেলা আল ইসলাহ’র সাবের সভাপতি মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, পৌর শাখার আল ইসলাহ’র
সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন মাওলানা এনাম আহমদ, নুরুল ইসলাম, আল শিহাব, বদরুল ইসলাম আল আমিন, হুসাইন আহমদ, সাইদুল ইসলাম, আব্দুল কদ্দুছ, ফারুক আহমদ, জমির আহমদ, শাহজাহান সিদ্দিকী প্রমুখ। সভার শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলোওয়াত করেন মো: ইউসুফ আলী।
মোনাজাত পরিচালনা করেল মুফতি গিয়াস উদ্দিন।
Leave a Reply