1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

পরচর্চার জঘন্যতা ও শাস্তি

  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

গিবত বা পরনিন্দা ইসলামে জঘন্য অপরাধ। এটি নীরব ঘাতকের মতো নেকির ভান্ডার নিঃশেষ করে দেয়। ফলে অজান্তেই মানুষের আমলনামা শূন্যের কোঠায় পৌঁছে যায়। গিবত বা পরনিন্দা বলতে বোঝায়, কারও অগোচরে তার এমন দোষত্রুটি অন্যের কাছে প্রকাশ করা, যা শুনতে পেলে সে কষ্ট পায়।
গিবতের ভয়াবহতা সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘তোমাদের কেউ যেন কারও গিবত না করে, তোমাদের কেউ কি চায়, সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? তোমরা তো এটাকে ঘৃণাই করে থাকো।’ (সুরা হুজুরাত: ১২)
গিবতের শাস্তির বর্ণনা দিতে গিয়ে নবী (সা.) বলেন, ‘মিরাজের সময় আমি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, যাদের ছিল তামার নখ। সেই নখ দিয়ে তারা নিজেদের চেহারা এবং বুক ক্ষতবিক্ষত করছিল। আমি বললাম, জিবরাইল, এরা কারা? উত্তরে তিনি বললেন, যারা (দুনিয়াতে) মানুষের গোশত খেত (গিবত করত) এবং মানুষের সম্মানহানি করত।’ (আবু দাউদ: ৪৮৭৮)

আজকাল গিবত মানুষের মধ্যে খুবই স্বাভাবিক আচরণে পরিণত হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে আল্লাহর ঘর মসজিদে বসেও মানুষ একে অন্যের দোষচর্চা করতে ব্যস্ত। অথচ তারা জানেই না, এর মাধ্যমে তারা নিজেদের জাহান্নামের খোরাক বানাচ্ছে।

গিবত থেকে বাঁচতে হলে এর ভয়াবহতা সম্পর্কে জানতে হবে। মুমিনের উচিত, আল্লাহর জিকিরে জবানকে সতেজ রাখা, তা না পারলে চুপ থাকা। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মাঝের অঙ্গ অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মাঝের অঙ্গের (সঠিক ব্যবহারের) জামানত দেবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নেব।’ (বুখারি: ৬৪৭৪)।

সৌজন্যে আজকের পত্রিকা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com