1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুস্থ হয়ে বাসায় ফিরেছেন

  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৫০৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম ডেস্ক – দীর্ঘ চিকিৎসা শেষে করোনামুক্ত হয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ সোমবার (০২ অক্টোবর) তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) থেকে বাসায় যান।
কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলে বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে গত ১৩ অক্টোবর সিএমএইচ ভর্তি হন পরিকল্পনামন্ত্রী। দীর্ঘ প্রায় বিশ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি ।
তিনি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করার সঙ্গে কৃতজ্ঞতা জানিয়েছেন দেশের মানুষের প্রতি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার নির্বাচনী এলাকাসহ অনেকে মন্ত্রীর শারীরিক অবস্থায় খোঁজ-খবর নিয়েছেন, দোয়া করেছেন। এজন্য তিনি ও তার পরিবার সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ফোন করেছেন তার শারীরিক অবস্থা জানার জন্য। অসুস্থতার কারণে অনেকের ফোন ধরতে পারেননি- এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
সর্বোপরি চিকিৎসা সেবায় নিয়োজিত সিএমএইচ হাসপাতালের ডাক্তার নার্সসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এদিকে সুস্থ হয়ে বাসায় ফিরলেও আগামী ৫ সপ্তাহ বিশ্রামে থাকতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন। তিনি এসময়ে  মন্ত্রীর সাথে  কেউ সাক্ষাৎ না করতে অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com