1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

পরিবার ও সমাজে অশান্তির অন্যতম কারণ গিবত

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৭২ Time View

গিবত তথা অন্যের দোষচর্চা কত ভয়ংকরভাবে পরিবার ও সমাজকে প্রভাবিত করতে পারে, মহানবী (সা.)-এর যুগে ইফকের ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। বনু মুসতালিক যুদ্ধ থেকে ফেরার পথে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই অপবাদ আরোপের মাধ্যমে নবীপত্নী আয়েশা ছিদ্দিকা (রা.)-এর চরিত্রে যে কলঙ্ক লেপন করার অপচেষ্টা করেছিল, সাময়িকভাবে অনেকেই তাতে প্রভাবিত হয়েছিলেন এবং আয়েশা (রা.)-এর ব্যাপারে মন্দ ধারণা করা শুরু করেছিলেন। এই ঘটনা কেন্দ্র করে মদিনার আউস ও খাজরাজ গোত্রের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল। এই অশান্তির আগুন রাসুলুল্লাহ (সা.)-এর পরিবারকেও সাময়িকভাবে প্রভাবিত করেছিল এবং রাসুলুল্লাহ (সা.) ও আয়েশা (রা.)-এর মধ্যে দূরত্ব তৈরি করেছিল।
পরে মহান আল্লাহ সুরা নূরের ১০টি আয়াত নাজিল করে আয়েশা (রা.)-কে অপবাদমুক্ত করেন। এবং প্রকৃত সত্য সবার সামনে উম্মোচন করেন।
প্রশ্ন হলো, অপবাদ ও পরচর্চা যদি রাসুলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায় তাঁর সমাজ ও পরিবারকে এভাবে প্রভাবিত করতে পারে, তাহলে আমাদের পরিবার ও সমাজকে তা কত দ্রুত প্রভাবিত করতে পারে, তা বলাই বাহুল্য। আর মহানবী (সা.)-এর যুগে ওহির মাধ্যমে সত্য জানার একটা সুযোগ ছিল, এখন তো সেটাও নেই।

সুতরাং এই মহা পাপ থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি।
গিবতের মাধ্যমে পরিবার ও সমাজ যেভাবে কলুষিত হয়, তেমনি প্রাকৃতিক পরিবেশও দূষিত হয়। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর যুগে একবার প্রচণ্ড দুর্গন্ধময় বাতাস প্রবাহিত হলো। রাসুলুল্লাহ (সা.) বলেন, মুনাফিকদের মধ্যে কিছু মানুষ কতিপয় মুসলমানের দোষচর্চা করেছে।
ফলে এই দুর্গন্ধময় বাতাস পাঠানো হয়েছে।
(আল-আদাবুল মুফরাদ, হাদিস : ৭৩৩)
আসলে এটি ছিল মহানবী (সা.)-এর মুজিজা। তিনি ওহির মাধ্যমে গিবতের ইহকালীন ক্ষতি প্রত্যক্ষ করেছেন। কালের কণ্ঠ ।
মহান আল্লাহ আমাদের গিবতের অনিষ্ট থেকে হেফাজত করুন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com