বিশেষ প্রতিনিধি::
জমিদার বজেন্দ্র নারায়ণ চৌধুরীর স্মৃতি বিজড়িত জগন্নাথপুর উপজেলার ৯নং পাইলগাঁও ইউনিয়ন। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নজুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। এরইমধ্যে অনেকে মাঠে নেমে পড়েছেন। চালাচ্ছেন প্রচার কাজ। প্রার্থী সমর্থকদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠছেন পল্লীর এ জনপদ।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আগামি ২৩ ডিসেম্বের এই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ৫ জনের নাম শুনা যাচ্ছে। তাঁরা হলেন, ইউনিয়নের সাবের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সুন্দর উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান কোরেশী যুক্তরাজ্যপ্রবাসী ফারুক মিয়া, আবুল কাশেম শায়েখ, বিএনপি নেতা দবিরুল ইসলাম দবির। এ ইউনিয়নে জগন্নাথপুরের অন্যসব ইউনিয়নের চেয়ে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশি নিতান্তই কম। আওয়ামী লীগের তৃণমূল সভা থেকে সুন্দর উদ্দিন ও মাহমুদুল হাসান কোরেশীর নাম প্রস্তাব করা হয়। এবারের নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মুখছিল মিয়া, সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন নির্বাচন করছেন না বলে মাঠে এমন খবর পাওয়া যাচ্ছে। এ ইউনিয়নে আরেক সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম আফজলের নাম প্রথমে দিকে ওঠে আসলেও এখন শুনা যাচ্ছে তিনিও নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে মনোনয়ন দাখিলের শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে চুড়ান্ত ভোটের লড়াইয়ে কারা আসছেন।
স্থানীয়রা জানান, নির্বাচনকে কেন্দ্রে করে ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ত বেড়ে। অনেকেই উঠান বৈঠক করে নিজের প্রার্থিকা ঘোষনা দিয়ে সহযোগিতা এবং সমর্থন চাইছেন । গত ১০ নভেম্বর নির্বাচন কমিশন তফশিল ঘোষনা করলে শুরু হয় প্রার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত নারী সদস্যে পদে সম্ভাব্য প্রার্থীরাও প্রচারে রয়েছেন।
এদিকে ক্ষমতাসীন দলের টিকিট নিশ্চিত করতে নৌকা প্রত্যাশিরা এখন ঢাকায় অবস্থান করছেন। এরই মধ্যে তাঁরা দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া বলেন, নেতৃমূল থেকে প্রস্তাবিত সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা আমরা জেলা কমিটির নিকট হস্তান্তর করেছি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর, প্রত্যাহার ৬ ডিসেম্বর এবং আর প্রতিক বরাদ্দ ৭ ডিসেম্বর।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৭ মে অনুষ্ঠিত পাইলগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী মুখলিছ মিয়া নির্বাচিত হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী আপ্তাব উদ্দিন।
Leave a Reply