1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

পশ্চিম তীরে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৫৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
পশ্চিম তীরে শনিবার এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে পুলিশের গুলিতে ফিলিস্তিনি এক মেডিকেল শিক্ষার্থী নিহত হওয়ার পর ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে পশ্চিম তীরে যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটল। খবর এএফপি ও আল জাজিরার
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তীরে নিহত যুবকের নাম মোহাম্মদ রায়েদ বারাদিয়াহ। তার বয়স ২৪ বছর।

প্রত্যক্ষদর্শীরা ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফাকে জানায়, বেইত উম্মার শহরের কাছে বারাদিয়াহকে তার গাড়ির ভেতরে গুলি করা হয় এবং গুরুতর আহত বারাদিয়াহর কাছে যেতে চিকিৎসকদের বাধা দেওয়া হয়।

সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ‘বারাদিয়াহ অসহায়ভাবে পড়ে ছিলেন এবং তার রক্তক্ষরণ হচ্ছিল, আর এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, বারাদিয়াহ তার গাড়িটি কয়েকজনের সৈন্যের ওপর উঠিয়ে দেওয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়। ইসরায়েলি চিকিৎসকরা জানিয়েছেন, গাড়ি চাপায় তিনজন আহত হয়, যাদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com