স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে পাঁচ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন, বর্তমান কাউন্সিলর শফিকুল হক (পানির বোতল, আব্দুল কাইয়ুম (উট পাখি) ও মঈন উদ্দিন (পাঞ্জাবি)।
আগামীকাল শনিবার (১৬ জানুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থী সমর্থকদের প্রচার প্রচারনায় সরগরম হয়ে ওঠেছে এলাকা। আজ শুক্রবার রাত ১২টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার চলছে। পাশাপাশি মোবাইলফোনে পরিচিতজনদের নিকট ভোট প্রার্থনা শুরু হয়েছে। পাঁচ নম্বর ওয়ার্ডের তিন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর শফিকুল হক ও আব্দুল কাইয়ুমের মধ্যে ভোট যুদ্ধে জমে ওঠতে পারে। তবে শফিকুল হক ওই ওয়ার্ডে তিনবার নির্বাচিত হওয়ায় অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। অন্যদিকে দীর্ঘদিন ধরে মাঠে থাকা আব্দুল কাইয়ুম ছাড় দেবেন না প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে। তিনি ভোটযুদ্ধে এবার মরিয়া হয়ে মাঠে নেমেছেন। শেষ মূর্হতে এ দুজনের মধ্যে ভোট লড়াই জমে ওঠার সম্ভাবনা রয়েছে।
কাউন্সিলর প্রার্থী আব্দুল কাইয়ুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত নির্বাচনেও আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। নির্বাচনে হারলেও মাঠ ছাড়ি নি। এবার ইনশাল্লাহ জয়ী হব।
ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শফিকুল হক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়ার্ডবাসীর রায়ে তিনবার আমি কাউন্সির নির্বাচিত হয়েছি। ওয়ার্ডের সার্বিক উন্নয়নে প্রচেষ্ঠা করেছি। উন্নয়ন কর্মকান্ড এগিয়ে তিনি এবারও জয়ী হব ইনশাল্লাহ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়ন্টিফোর ডটকমকে বলেন,
পাঁচ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩১৫৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫৮৫ এবং নারী ভোটার ১৫৭৩ জন।
Leave a Reply