1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

পাওনা টাকা চাওয়ায় কলা ব্যবসায়ীকে গলাটিপে হত্যা

  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক কলা ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে মুক্তাগাছা-মধুপুর সীমান্তবর্তী রসুলপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম।

নিহত শফিকুল ইসলাম শফু (৩৫) উপজেলার চানপুর গ্রামের মৃত হাসুন আলীর ছেলে। তিনি পেশায় কলা ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, শফিকুল ইসলাম শফু রসুলপুর বাজারের মুদি দোকানি আল আমীনের কাছে তিন হাজার টাকা পেতেন। শনিবার বিকালে তিনি টাকা চাইতে গেলে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় আল আমীন শফিকুলকে দোকানের শাটারের সঙ্গে ধাক্কা দিয়ে গলা চেপে ধরেন। এতে শফিকুল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বকুল মুন্সী নামে একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

সূত্র-বিডিনিউজ২৪.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com