1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:

পুলিশের ধাওয়া, পালাতে গিয়ে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল ছয়জনের

  • Update Time : শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮
  • ৩৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ফেনী সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত এক শিশু ও এক নারী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার লেমুয়া ইউনিয়নের ভাঙ্গার তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ ওই অটোরিকশাকে ধাওয়া দিলে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক মো. নাসিম (২৬), অটোরিকশার যাত্রী সাহাদত হোসেন (২৬), নাসিমা বেগম (৪৫), সালমা আক্তার (১৮) ও দেলোয়ার হোসেন (১৯)। নিহত অপর একজনের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। নিহত ও আহত সবাই লেমুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভাঙ্গার তাকিয়া এলাকায় মহিপাল হাইওয়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশ ওই অটোরিকশাকে ধাওয়া দেয়। এ সময় চালক অটোরিকশা নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাসের নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান।

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হাসান বলেন, হাসপাতাল মর্গে ছয়টি লাশ রাখা হয়েছে। এ ছাড়া আহত এক শিশু ও এক মহিলার অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল ওই অটোরিকশাকে ধাওয়া দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, অটোরিকশাটি গ্রামের সড়ক থেকে মহাসড়কে উঠে ইউটার্ন করার সময় বাসের চাপায় দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়া পথে চারজন মারা যান।

এ দিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লেমুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, পুলিশের ধাওয়ায় অটোরিকশাটি পালানোর সময় বাসের চাপায় পড়ে দুর্ঘটনাটি ঘটে
সুত্র-প্রথম আলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com