1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:

পুলিশের বাধার মুখে যমুনামুখী চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, ছত্রভঙ্গ

  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

র শাহবাগ থেকে পদযাত্রা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। কাকরাইলে পুলিশের বাধার পর তাঁরা মৎস্য ভবন মোড়, কাকরাইল ও আশপাশে ছত্রভঙ্গ হয়ে যান।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তাঁরা যমুনা ঘেরাও করবেন বলে জানান। দুপুর ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে পুলিশ তাঁদের বাধা দেয়।

ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরত, বিজিবির নাম আবার বিডিআর করাসহ কয়েক দফা দাবিতে আন্দোলন করছেন।

চাকরিচ্যুত বিডিআর সদস্যের ছেলে মারুফ সরকার বলেন, পুলিশ তাঁদের পদযাত্রায় জলকামান, কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিপেটা করে। তাঁদের বেশ কয়েকজন আহত হয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা ছত্রভঙ্গ হয়ে শাহবাগ, মৎস্যভবন ও কাকরাইল এলাকায় অবস্থান করছেন।

ঢাকা মেডিকেল সূত্র জানিয়েছে, যমুনার কাছাকাছি এলাকা থেকে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা হলেন, মো. শামছুল হক (৫৫) ও মো. ইউনুছ আলী (৫৭)।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। এরপরও যমুনার উদ্দেশে পদযাত্রা করায় তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে। সূত্র-প্রথম আলো

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com