1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

পুষ্টি সপ্তাহ উপলক্ষে নলুয়ার হাওরে কৃষি শ্রমিকদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ

  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৩৩ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যাগে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উপলক্ষে ধানকাটার শ্রমিকদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার নলুয়ার হাওরে ধান কাটার শ্রমিকদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণকালে উপস্হিত ছিলেন পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সদস্য সচিব উপজীব্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর,সদস্য কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, সাংবাদিক অমিত দেব,গোবিন্দ দে,উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার প্রমুখ

  • পরে পুষ্টি বিষয়ক প্রচারপত্র বিলি করা হয়।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার  মধুসূদন ধর জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম কে  জানান,পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে আমরা উপজেলার নলুয়ার হাওরে শতাধিক কৃষকদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করেছি।
  • আগামীকাল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পুষ্টি সপ্তাহের কার্যক্রম সমাপ্ত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com