1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

পৃথিবীর বুকে ৩২ হাজার ফুট গর্ত খুঁড়ছে চীন! জানেন কেন?

  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৭২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পৃথিবীর বুকে এক বিরাট গর্ত খুঁড়ছে চীন! যাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সব মিলিয়ে ৩২ হাজার ৮০৮ ফুট তথা ১০ হাজার মিটার ওই গর্তকে ঘিরে কৌতূহল তুঙ্গে। এটাই হতে চলেছে পৃথিবীর দ্বিতীয় গভীরতম গর্ত। এ বিষয়ে শীর্ষে রাশিয়া। ৪০ হাজার ২৩০ ফুট গভীর ওই গর্তের পরেই চীনের এ গর্ত।

কিন্তু এত গভীর গর্ত কেন খুঁড়ছে বেইজিং? আসলে এর ফলে একদিকে যেমন খনিজ এবং শক্তি সম্পদ সনাক্ত করা যায় এবং ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিগুলি মূল্যায়ন করতে সহায়তা করতে পারে। আর সে কারণেই এ প্রকল্প শুরু করেছে চীন।

খনিজ তেলে সমৃদ্ধ সিনঝিয়াং প্রদেশেই এই গভীর গর্ত খুঁড়তে চলেছে জিনপিং প্রশাসন। জানা যাচ্ছে, পৃথিবীর ভূগর্ভে খনন চালিয়ে নানা স্তর পেরিয়ে একেবারে প্রায় দেড়শো কোটি বছর আগের ক্রিটেশিয়াস যুগের পাথর পর্যন্ত নেমে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

কাজটা যে সহজ নয়, তা মনে করিয়ে দিচ্ছেন চীনের বিজ্ঞানীরা। তাদের দাবি, এই কাজ যেন দু’টি সরু স্টিলের কেবলের উপর দিয়ে বড় ট্রাক চালানোর মতো কঠিন। সূত্র: টাইমস নাউ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com