1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

পোষা কুমিরের হামলায় নারী বিজ্ঞানী নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯
  • ৩৪৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:
ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে নিজের প্রকাণ্ড পোষা কুমিরের হামলায় মারা গেছেন এক নারী। বুধবার দেশটির কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছে।

উত্তর সুলাওসি দ্বীপের মিনাহাসায় একটি ফার্মের গবেষণাগারের প্রধান ছিলেন ৪৪ বছর বয়সী ওই নারী বিজ্ঞানী। গত বৃহস্পতিবার চার ফুট চার মিটার লম্বা কুমিরটি তার ওপর চড়াও হলে তিনি মারা যান।
পর দিন সকালে হেন্ড্রিক রুডেনগান নামের এক সহকর্মী তার মরদেহ খুঁজে পান। ঘটনার তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলছে, তিনি কুমিরের খাঁচার ভেতর পড়ে গিয়েছিলেন বলেই মনে হচ্ছে।
মেরি নামের কুমিরটি তার একটি হাত খেয়ে ফেলেছে। আর তার পাকস্থলীর অধিকাংশ পাওয়া যায়নি।

রুডেনগান বলেন, মনে হয় তার শরীরের নিখোঁজ অংশ কুমিরটির পেটের ভেতর চলে গেছে।

প্রায় একডজন লোকের চেষ্টায় কুমিরটিকে ওই খাঁচা থেকে একটি বন্যপ্রাণী সংরক্ষণাগারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার পেট পরীক্ষা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com