1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

প্রতিবেশীর প্রতি অন্যায় জান্নাতের পথ রুদ্ধ করে দেয়

  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৮ Time View

ইসলামে প্রতিবেশীর অধিকার এতই সুমহান যে, তা মানুষের বহু নফল ইবাদতকে অর্থহীন করে দিতে পারে। সমাজের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো প্রতিবেশী আর তাদের সঙ্গে আচার-আচরণই একজন মুমিনের প্রকৃত চরিত্রের মাপকাঠি।

প্রতিবেশীর প্রতি অন্যায় ও অসদাচরণ কোনো ব্যক্তির অত্যধিক ইবাদতকেও আল্লাহর কাছে মূল্যহীন করে দিতে পারে। এ বিষয়ে হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত একটি শিক্ষণীয় ঘটনা রয়েছে:

আবু হুরাইরা (রা.) বলেন, এক লোক রাসুলুল্লাহ (সা.)কে বললেন, ‘আল্লাহর রাসুল, এক নারী তার অত্যধিক নামাজ, রোজা, দানের জন্য সুপরিচিত। কিন্তু সে কথার মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তার ব্যাপারে আপনি কী বলেন?’

রাসুল (সা.) বললেন, ‘সে জাহান্নামি।’

লোকটি আবার বললেন, ‘আল্লাহর রাসুল, আরেক নারীর ব্যাপারে প্রসিদ্ধি আছে যে, সে রোজা কম রাখে, দানও কম করে এবং নামাজও কম পড়ে। বলতে গেলে সে এক টুকরো পনিরই দান করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না। তার ব্যাপারে আপনি কী বলেন?’

রাসুল (সা.) জবাব দিলেন, ‘সে জান্নাতি।’ (মুসনাদে আহমাদ: ৯২৯৮)

এই হাদিস অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, লোকদেখানো বা কেবল ব্যক্তিগত ইবাদতের চেয়েও মানুষের অধিকার এবং সামাজিক সদ্ভাব বজায় রাখা আল্লাহর কাছে অধিক গুরুত্বপূর্ণ। যে নারী ইবাদতে কম হওয়া সত্ত্বেও প্রতিবেশীর প্রতি সদাচারী, সে আল্লাহর সন্তুষ্টি লাভে সফল, আর যে ইবাদতে অধিক হওয়া সত্ত্বেও প্রতিবেশীর হক নষ্টকারী, তার আমল মূল্যহীন।

রাসুলুল্লাহ (সা.) প্রতিবেশীকে কষ্ট দেওয়ার পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ঘোষণা করেছেন, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, সে জান্নাতের মতো সুমহান নিয়ামত থেকে বঞ্চিত হবে।

রাসুল (সা.) বলেছেন, ‘সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়।’ (সহিহ্ মুসলিম: ৪৬)

অর্থাৎ, একজন মুমিনের পরিচয় কেবল তার সেজদা বা দান-সদকার পরিমাণ দিয়ে নয়, বরং তার চরিত্র ও ব্যবহার দিয়েই নির্ধারিত হয়। যে ব্যক্তির আচরণ তার চারপাশের মানুষকে শান্তি দিতে পারে না, তার জন্য জান্নাতের পথ রুদ্ধ হয়ে যায়।

সৌজন্যে আজকের পত্রিকা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com