1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

প্রতিষ্ঠানগুলো আমার নয়, নাম দেখে প্রতারিত হবেন না:আজহারী

  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৩৮৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, বাংলাদেশে আমার গড়া কোন প্রতিষ্ঠান নেই। কিন্তু ইদানীং দেখতে পাচ্ছি অনেকে আমার নামে প্রতিষ্ঠান বানিয়ে সেটাতে সাহায্যের জন্য প্রবাসীদের কাছে আর্থিক সহযোগিতা চাইছেন। আসলে, কারো নাম ব্যাবহার করে প্রতিষ্ঠান করতে চাইলে আগে তার কাছ থেকে অফিসিয়ালি পারমিশন নিতে হয়।

আমার নামে কোন প্রতিষ্ঠান হলে, স্বাভাবিক ভাবেই সেটার যাবতীয় দায়ভার আমার উপর বর্তায়। আর আমি আমার নাম দিয়ে এরকম কোন প্রতিষ্ঠান করার অনুমতি কাউকে দেইনি। কে কোন উদ্দেশ্য নিয়ে এগুলো করছেন সেটাও আমরা জানিনা এবং জানার সুযোগও নেই। আমি যদি কখনো প্রাতিষ্ঠানিক কাজে হাত দেই, তখন সেটা আমিই সবাইকে জানিয়ে আনুষ্ঠানিক ভাবেই করব ইনশাআল্লাহ।

তাই, আমার নামে প্রতিষ্ঠান করা, আমাকে কোন প্রতিষ্ঠানের এডভাইজরি বোর্ডে রাখা এবং আমার নাম দিয়ে যে কোন ধরনের আর্থিক অনুদান সংগ্রহ করা ও চাঁদা তোলা থেকে বিরত থাকার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি। এসব ব্যাপারে আমাদের শক্ত অবস্থানের কারণ হল: এজাতীয় প্রতিষ্ঠানের ব্যাপারে প্রায়শই নানা ধরনের অনিয়ম, অর্থ কেলেংকারী এবং চাইল্ড এবিউজের মত ঘটনাও শোনা যায়। যেহেতু প্রতিষ্ঠানগুলো আমার নিয়ন্ত্রনাধীন নয় বা আমি এগুলোর দেখভাল করছিনা।
তাই, আমি এগুলো থেকে সম্পূর্ণভাবে দায়িত্বমুক্ত। এগুলো আমার ভেবে কেউ প্রতারিত হবেন না।

আর স্বাভাবিক ভাবে আপনাদের নিয়মিত দানের অংশ হিসেবে যে কোন ভালো ধর্মীয় প্রতিষ্ঠানে কিংবা মসজিদ উন্নয়নে অথবা এতিমখানায় মুক্তহস্তে দান করুন। এতে কারো কোন আপত্তি থাকার কথা নয়। “আল্লাহর রাস্তায় দানের উপমা হচ্ছে এমন একটি শস্যবীজের মতো, যাতে উৎপন্ন হয় সাতটি শিষ আর প্রতিটি শিষে থাকে শত শস্যদানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ প্রবৃদ্ধি দান করেন। আল্লাহ তায়ালা অত্যন্ত প্রাচুর্যময়, সর্বজ্ঞ।”
[বাকারাহ: ২৬১]
মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com