1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন নিখোঁজ আবু ত্ব-হার স্ত্রী

  • Update Time : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৪২৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সামাজিক মাধ্যমে আলোচিত নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন তার স্ত্রী সাবিকুন্নাহার। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়নে এক সংবাদ সম্মেলনে তিনি স্বামীর সন্ধান দাবি করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী চাইলে দুই ঘণ্টার মধ্যে আমার স্বামীর সন্ধান দিতে পারবেন। যদি দিতে না পারেন অন্তত আমাকে তার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমি আর পারছি না, শারীরিক ও মানসিকভাবে আমি বিপর্যস্ত।

বৃহস্পতিবার দিবাগত রাতে রংপুর থেকে ঢাকায় আসার পথে নিখোঁজ হন ত্ব-হা। তার স্ত্রী বলেন, রাত ২টা ৩৭ মিনিটে তার সাথে শেষ কথা হয়, তিনি তখন বলেছেন কাছাকাছি চলে আসছেন। উনি তখন গাবতলী ছিলেন। এরপর রাত তিনটা থেকে তার ফোন বন্ধ পাই, এখনো পর্যন্ত নম্বর বন্ধই পাচ্ছি।
তিনি বলেছেন, নিখোঁজ হবার সময় তার সঙ্গে গাড়িচালকসহ আরো তিনজন সহকর্মী ছিলেন। সেই তিনজন সহকর্মী এবং গাড়িটিরও কোন খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছি। তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার মা। সন্তানের মুখের দিকে তাকিয়ে দ্রুত কিছু একটা করুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com