স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন মন্ত্রীসভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে। এতে যোগ দিতে সুনামগঞ্জে আসছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। আগামী ৫ জানুয়ারি রবিবার সকালে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের উপস্থিতিতে এ আনন্দ র্যালী অনুষ্ঠিত হবে।
পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এই বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হবে। আনন্দ র্যালি শেষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
Leave a Reply