1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

প্রধানমন্ত্রী বলেছেন কোন কোটা থাকবে না

  • Update Time : বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ২৮৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: সরকারি চাকরিতে কোনো কোটা থাকছে না বলে ছাত্রলীগ নেতাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন। আজ সাড়ে ১২টার দিকে ছাত্র সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন।

বিগত কয়েকদিনের কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে সারাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আজ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন শেখ হাসিনার সাথে সাক্ষাত করলে মাননীয় প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোনো কোটা থাকছে না বলে ছাত্রলীগ নেতাদেরকে জানিয়েছেন বলে ফেসবুক পোস্টে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সারাদেশের ছাত্রসমাজের পক্ষ থেকে সাধুবাদ জানান বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকমের পাঠকদের জন্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টটি তুলে ধরা হলোঃ

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন।
বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা (সভাপতি, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ) মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে সাক্ষাত করি। তিনি বলেন \\\’ সরকারি চাকুরীতে কোন কোটা পদ্ধতি থাকবেনা\\\’। মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ছাত্রসমাজ সাধুবাদ জানায়। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com