1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে ইন্টারনেট বিপর্যয়, লাখো গ্রাহকের ভোগান্তি

  • Update Time : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১০১৩ Time View

বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুরে গ্রামীণ ফোনের ইন্টারনেট সেবা বিপর্যন্ত হয়ে পড়েছে। ফলে ইন্টারনেট সেবায় বদলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। গত কয়েকদিন ধরে ইন্টারনেটের গতি কম থাকায় প্রযুক্তির দুনিয়া থেকে বঞ্চিত ছিলেন উপজেলাবাসি।
খোঁজ নিয়ে জানা যায়, এ উপজেলার প্রায় চার লাখ মানুষের বাস। সেখানকার ৯৫ ভাগ মানুষ গ্রামীণের ইন্টারনেট ব্যবহার করেন। কিন্তুু সম্প্রতি এ উপজেলায় গ্রামীণের ইন্টারনেটের গতি কমে গেছে। ফলে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। প্রবাসি অধ্যুষিত সিলেট বিভাগের জগন্নাথপুরের সিংহভাগ মানুষ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বসবাস করেন। দেশ-বিদেশ অবস্থানরত আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়িরা ইন্টারনেট নির্ভর প্রযুক্তির মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, ওয়াটসআপ, ইমু, ভাইবাসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে যোগাযোগ করেন। কিন্তু নেটের গতি কম থাকায় যোগাযোগ করতে প্রচ- বেগ পেতে হচ্ছে।
গ্রামীণ ফোন ব্যবহারকারী গ্রাহক ফয়েজ আহমদ আহদ বলেন, সম্প্রতি জগন্নাথপুরের গ্রামীণ ফোনের ইন্টারনেট গতি বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে ইন্টারনেটের সেবা মিলছে না। তিনি জানান, তাদের পরিবারের ৮ জন গ্রামীণ ফোন ব্যবহার করেন।
আরেক গ্রাহক মির্জা জুবায়ের জামান জানান, দিন দিন নেটের গতি কমে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছি। নেটের গতি কম থাকায় বিদেশে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ বিঘিœত হচ্ছে।
জগন্নাথপুর পৌরশহরের ডাক বাংলা রোডস্থ কম্পিউটার ব্যবসায়ী নান্টু দাস বলেন, বাধ্য হয়ে ব্যবসার স্বার্থে এখন ওয়াই-ফাই ব্যবহার করছি।
জগন্নাথপুর উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার বলেন, এ উপজেলায় প্রায় ৯৫ ভাগ মানুষ গ্রামীণ ইন্টারনেট ব্যবহার করে আসছেন। প্রতিদিন হাজার হাজার টাকার এমবি ব্যবহার হচ্ছে। কিন্তু সে তুলনায় ইন্টারনেটের গতি কমের কারণে সেবা মিলছে না গ্রাহকদের।
জগন্নাথপুর উপজেলায় গ্রামীণফোনের ইন্টারনেট নিয়ন্ত্রণকারী কোন অফিস না থাকায় ইন্টারনেট সমস্যার বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com