1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম:

প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা:জগন্নাথপুরে প্রথম দিনে অনুপস্থিত ২৬০

  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৪২৫ Time View
সুনামগঞ্জের জগন্নাথপুরে আজ রোববার অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী (৫ম শ্রেণী) এবং ইবতেদায়ী পরীক্ষার প্রথমে দিনেই অনুপস্থিত ২৬০ জন শিক্ষার্থী।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সুত্র জানা যায়. জগন্নাথপুরে এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১৮৪টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯টি পরীক্ষা কেন্দ্রে মোট ৪২০৩ জন শিক্ষার্থী পরীক্ষার্থী ছিল। এরমধ্যে ছাত্র সংখ্যা ১৭৯০ এবং ছাত্রী ২৪১৩ জন। পরীক্ষার প্রথমে দিনের অনুপস্থিত পরীক্ষার্থী সংখ্যা ১৮৪ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০৩ এবং ৮১জন ছাত্রী।
অপরদিকে ২৮টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে ১৭টি পরীক্ষা কেন্দ্রে ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৭৭০ জন। এরমধ্যে ছাত্র ৪৪৪ ও ছাত্রী সংখ্যা ৩২৬ জন। প্রথম দিনে অনুপস্থিত ৭৬ জন। এরমধ্যে ছাত্র ৪৯ আর ছাত্রী ২৭ জন।

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা খোঁজ খবর নিচ্ছি কেন এতো অনুপস্থিত ছিল শিক্ষার্থীদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com