1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রথম শ্রেণিতে লটারি, অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয় জগন্নাথপুরেনৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে প্রবাসী এম এ কাদির  জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সিলেটে আলোচিত শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: প্রধান আসামী জাকিরের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ১১ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা জামায়াত আমিরের ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ 

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৩ থেকে ৫ বছর পর বদলী হতে হবে

  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৬৬২ Time View

বছরের পর বছর কিংবা সারাজীবন এক শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এই ব্যবস্থার পরিবর্তন এনে শিক্ষকদের নির্ধারিত সময় পর পর বদলি বাধ্যতামূলক করা হবে। বদলির এই ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এই নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল হোসেন  বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চাকরি বদলিযোগ্য করা হবে। তাদের ৩ বছর পর পর অথবা ৫ বছর পর পর এক স্কুল থেকে আরেক স্কুলে বদলি করা হবে।’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদফতরকে এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করতে বলা হয়েছে। তিন বছর পর অথবা ৫ বছর পর বিবেচনা করে প্রস্তাবনা চূড়ান্ত করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর। তবে শিক্ষকদের যাতে ভোগান্তি না হয় সে কারণে কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠানে বদলি করার ব্যবস্থা রাখা হবে। সরকারি চাকরিজীবীদের তিন বছর পর পর বদলি করার নিয়ম থাকলেও প্রাথমিক শিক্ষকদের বেলায় তা করা হয় না। এই প্রথম এমন সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রণালয়।

সূত্র – বাংলা ট্রিবিউন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com