1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

প্রেমিকা ভেবে যমজ বোনকে ধর্ষণ,

  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩১৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
প্রেমিকার যমজ বোনকে ধর্ষণের দায়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের এক তরুণকে চার বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মেলবোর্নের ভিক্টোরিয়ান কাউন্টি আদালত এই রায় দেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম হেরাল্ড সান।

তবে ধর্ষণের কথা অস্বীকার করে ২৪ বছর বয়সী ওই তরুণ জানান, প্রেমিকা ভেবেই তাঁর যমজ বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন তিনি।

প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর ধর্ষণের শিকার ওই নারী তাঁর যমজ বোনের সঙ্গে বসবাস করে আসছিলেন। তিনি অভিযোগ করে বলেন, ঘটনার দিন তিনি আলাদা একটি ঘরে ঘুমাচ্ছিলেন। সে সময় তাঁর যমজ বোনের প্রেমিক কথা বলতে তাঁর ঘরের মধ্যে ঢোকেন এবং পরে ধর্ষণ করেন। এ ছাড়া বোনের প্রেমিক বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেয়েছেন বলেও জানান তিনি।

তবে ওই নারীর দাবি নাকচ করে আদালতে তরুণ বলেন, প্রেমিকার যমজ বোনই তাঁকে যৌন হেনস্তা করেছেন। তবে আবার পরে বক্তব্য পরিবর্তন করে বলেন, যমজ হওয়ায় প্রেমিকা ও তাঁর বোনের চেহারার পার্থক্য করতে পারেননি তিনি। তাই ভুলবশত ওই শারীরিক সম্পর্ক হয়েছে।

রায়ে আদালত জানান, এটা বিস্ময়কর যে প্রায় এক ঘণ্টা ধরে প্রেমিকার বোনের সঙ্গে কথা বলার পর ওই তরুণ তাঁকে চিনতে পারেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com