1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

প্রেমিকের পিঠে ছুরি মারলেন প্রেমিকা!

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮
  • ৩৬৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: মেয়েটি বলছেন, ছেলেটির সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন না। ছেলেটি তা মানতে নারাজ। এ নিয়ে বিরোধ। একপর্যায়ে ছেলেটিকে ছুরিকাঘাত করেন মেয়েটি।

গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোডে ঘটা এ ঘটনায় আল আমিন হোসেন (২৫) নামের ওই যুবক আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঢাকার ইসলামবাগে প্লাস্টিক সামগ্রীর ব্যবসা করেন।

আহত যুবকের বন্ধু রাজু আহমেদ সাংবাদিকদের বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে ফুলার রোডে উদয়ন স্কুলের সামনে আল আমিনের সঙ্গে তাঁর পূর্বপরিচিত এক তরুণীর দেখা হয়। ওই তরুণী তাঁর ভ্যানিটি ব্যাগ থেকে ছুরি বের করে আল আমিনের পিঠে আঘাত করেন। পরে আল আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিছুদিন ধরে তাঁদের দুজনের মধ্যে বিরোধ চলছিল। তবে কী নিয়ে বিরোধ, তা তিনি জানেন না।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান পবলেন, ছুরিসহ ওই তরুণীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণী বলেছেন, তিনি ইডেন কলেজে পড়েন। আল আমিন তাঁকে জোর করে ধরে নিয়ে যেতে চেয়েছিলেন। তিনি সম্পর্ক রাখতে চাইছেন না। তবে আল আমিন তাঁকে বিরক্ত করতেন। তাই মেয়েটি ওই যুবককে পিঠে ছুরিকাঘাত করেছেন। আল আমিনের পিঠের দুই জায়গায় আঘাত লেগেছে। এ ঘটনা এখনো কোনো মামলা হয়নি।

ওসি বলেন, এ বিষয়ে আহত আল আমিনের সঙ্গে কথা বলা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আল আমিনকে আঘাত করে মেয়েটি পালিয়ে না গিয়ে দাঁড়িয়ে ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com