1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

ফিলিস্তিনে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল: ইরান

  • Update Time : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৪৫৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ফিলিস্তিনকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিতে সেখানে ইসরাইল পরিকল্পিত হত্যাযজ্ঞ চালাচ্ছে বলে দাবি করেছে ইরান।

ইহুদিবাদী ইসরাইলের কাছে আরও ভয়াবহ সমরাস্ত্র বিক্রির যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ রোববার এ কথা বলেন। খবর তাসনিম নিউজের।

তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে গাজা উপত্যকায় ইসরাইলি হামলার কিছু ধ্বংসলীলার ছবি প্রকাশ করে নিজের ওই প্রতিক্রিয়া জানান।

জারিফ বলেন, আমেরিকার অস্ত্র ও বোমা নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে। তার ওপর মার্কিন সরকার আরও ৭৩ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ‘নিখুঁত’ ক্ষেপণাস্ত্র তেলআবিবকে দিচ্ছে, যাতে ইসরাইল আরও বেশি করে ফিলিস্তিনি শিশুকে নিখুঁতভাবে হত্যা করতে পারে।

জারিফ আরও লিখেছেন, একই সময়ে মার্কিন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ইসরাইলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবটিও পাস হতে দিচ্ছে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, বিশ্ববাসী ইসরাইল ও তার সমর্থকদের কদার্য চেহারা চিনে রাখছে।

মার্কিন কংগ্রেসের একাধিক সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট ইসরাইলের কাছে আমেরিকার নতুন করে অস্ত্র বিক্রি করার খবর দেওয়ার পর জারিফ এ প্রতিক্রিয়া জানান।

মার্কিন দৈনিকটি সোমবার জানিয়েছে, গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডবের মধ্যেই ইহুদিবাদী ইসরাইলের কাছে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এমন ৭৩ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করেছে আমেরিকা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com