1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম:

ফেয়ার ফেইস জগন্নাথপুর-এর গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২ Time View

 

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুরে সকল শ্রেণী পেশার মানুষের সম্মানে আয়োজিত সামাজিক, সাংস্কৃতির ও স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইসের ব্যতিক্রমী গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) জগন্নাথপুর পৌরসভা প্রাঙ্গনে ও গণ ইফতার কর্মসূচি সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবরের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির অতিথির হিসেবে বক্তব্য দেন,বিশিষ্ট ব্যবসায়ী মহিলা আদর্শ কলেজের পরিচালক জামাল উদ্দিন বেলাল, পৌর আল-ইসলাহ’র সেক্রেটারি মুফতি মাওলানা বদর উদ্দিন আল-আমিন, আবু সাঈদ স্মৃতি স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা এম. শামসুজ্জামান কবির, ফেয়ার ফেইসের মহাসচিব এম. শামীম আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ। দোয়া মাহফিলের মধ্যদিয়ে গণ ইফতারের এ কর্মসূচি সমাপ্ত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com