1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

ফেসবুকে কলেজছাত্রীর ছবি বিকৃত করার অপরাধে যুবক গ্রেফতার সাইবার আইনে মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০১৫
  • ৬২৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ফেসবুকে এক কলেজছাত্রীর ছবি বিকৃত করে চাঁদা আদায় করতে গিয়ে ধরা পড়েছে এক যুবক। এ ঘটনায় পালিয়ে যাওয়া তার বন্ধুকে হন্য হয়ে খুঁজছে গোয়েন্দা পুলিশ। গতকাল দুপুরে শুভ দাশ নামের ওই যুবককে কৌশলে আটক করা হয়। এ ঘটনায় সাইবার আইনে মামলা করে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। ধরা পড়া শুভ চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালের কর্মচারী বলে জানা গেছে।পুলিশ জানায়, নগরীর সরকারি মহিলা কলেজের এক ছাত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে শুভর বন্ধু রাজিব আইচ। এই নিয়ে তাদের দুজনের সঙ্গে প্রায় কথা হতো মেয়েটির। একপর্যায়ে রাজিব ও শুভ মেয়েটিকে ব্ল্যাকমেইল করার ফন্দি আঁটে। তারা একটি অ্যাকাউন্ট খুলে সেখানে ওই কলেজছাত্রীর বিকৃত ছবি আপলোড করে তাকে পাঠাতে থাকে।এতে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়লে মেয়েটির পরিবার গোয়েন্দা পুলিশকে বিষয়টি জানায়। এর আগে রাজিব ও শুভ ওই মেয়ের বাবার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা যদি চাহিদামতো টাকা না দেয় তাহলে আরও বাজে ছবি আপলোড করে পরিবারের অন্য সদস্যদের কাছে পাঠিয়ে দেয়া হবে বলে তারা হুমকি দেয়।
বিষয়টি জানার পর গতকাল মঙ্গলবার দুপুরে শুভকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে পাঠানো হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছবি সরিয়ে নিতে বললে সে রাজি হয়ে জানায়, এমন কাজ আর কখনোই করবে না। প্রয়োজনে ওই ছাত্রীর পা ধরে মাফ চাইবে। জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত মানবজমিনকে বলেন, মেয়েটির বাসায় যাতায়াত ছিল শুভ ও রাজিবের। সেই সুবাধে তারা পরিবারটিকে জিম্মি করতে চেয়েছিল। এই ঘটনায় সাইবার আইনে মামলা করা হচ্ছে। তিনি আরও জানান, গত ৫ই জুলাই পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরি করে মেয়েটির পরিবার। পরে ৭ই জুলাই নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার বরাবরে একটি অভিযোগ দেন তার বাবা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com