1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

ফ্রান্সে হামলার ঘটনায় বাংলাদেশের কোনো নাগরিক হতাহতের খবর পাওয়া যায়নি

  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬
  • ৪৩৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক নিয়ে হামলার ঘটনায় বাংলাদেশের কোনো নাগরিক হতাহতের খবর প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম শুক্রবার দুপুরে বলেন, “প্রথমিক তথ্যে আমরা যেটুকু জানতে পেরেছি, তাতে হতাহতদের মধ্যে বাংলাদেশি কেউ থাকার তথ্য এখনও নেই। আর ফ্রান্সের দাক্ষিণাঞ্চলের ওই অংশে বাংলাদেশি কেউ থাকেনও না।”

তারপরও বেড়াতে গিয়ে কেউ বিপদে পড়েছেন কি না- তা জানতে বাংলাদেশ দূতাবাসে হেল্প ডেস্ক

বৃহস্পতিবার মধ্যরাতে ভূমধ্যসাগর তীরবর্তী বিখ্যাত প্রমেনেদ দেজাঙ্গলে চত্বরে ওই ঘটনায় অন্তত ৮৪ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত অর্ধশত মানুষ। পুলিশ পরে ওই চালককে গুলি করে থামায়। ওই ট্রাকে অস্ত্র ও গ্রেনেডও পাওয়া যায়।

রাষ্ট্রদ্যত জানান, স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা নিয়ে একটি হেল্প লাইন খুলেছেন তারা। আর পুলিশ বিভাগের সঙ্গেও নিয়মিত যোহাযোগ রাখছেন।

“পুলিশ নিহতের সংখ্যা জানালেও এখনও তাদের পরিচয় বা জাতীয়তা প্রকাশ করেনি। সেখানে বাংলাদেশি কেউ থাকলে আমরা পুলিশের কাছ থেকেই জানতে পারব।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com