1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বরিশালে ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থী সরোয়ার

  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ২৯৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: অনিয়মের অভিযোগ এনে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরোয়ার।

সোমবার বেলা সোয়া ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

বিএনপি মেয়রপ্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, কেন্দ্র দখল করে পোলিং এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে জালভোট দিচ্ছেন নৌকা প্রার্থীর সমর্থকরা। এ রকম ভোট আগে কখনও হয়নি। পরিস্থিতি থমথমে। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তাই ভোট বজর্ন করা হয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে ভোট কারচুপির অভিযোগে ইসলামী আন্দোলনের (হাতপাখা) সমর্থিত মেয়রপ্রার্থী ওবাইদুর রহমান মাহবুব ভোট বর্জন করেছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বরিশাল সিটি কর্পোরেশনে দুই লাখ ৪২ হাজার ৬৬৬ ভোটার রয়েছেন।

এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২১ হাজার ৪৩৬ ও নারী ভোটার এক লাখ ২০ হাজার ৭৩০ জন।

বরিশাল সিটিতে ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এখানে ১২৩টি ভোটকেন্দ্র ও ৭৫০টি ভোটকক্ষ রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com