1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

বাংলাদেশীদের প্রায় ১৩ লাখ ভিসা দিয়েছে ভারত

  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৩০১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: গত বছরের তুলনায় এ বছর বাংলাদেশীদের জন্য তিন লাখের বেশি ভিসা বেশি দিয়েছে ভারত। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ বলে পরিচিত লোকসভায় মঙ্গলবার এ বিষয়টি অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু। তিনি লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, গত বছর বংলাদেশীদের ভিসা দেয়া হয়েছিল মোট ৯ লাখ ৩৩ হাজার। আর এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৮৯ হাজার। অন্যদিকে পাকিস্তানি নাগরিকদের ভিসা নাটকীয়ভাবে কমানো হয়েছে। এ বছর এ পর্যন্ত পাকিস্তানিদেরকে দেয়া হয়েছে মাত্র ৩৪ হাজার ৪৪৫টি ভিসা।
বিভিন্ন ক্যাটেগরিতে এসব ভিসা দেয়া হয়েছে। আগের বছর এ সংখ্যা ছিল ৫২ হাজার ৫২৫। উল্লেখ্য, ভারতে বেশ কতগুলো সন্ত্রাসী হামলার পর এ দুটি দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। তারই ধারাবাহিকতায় ইসলামাবাদে আয়োজিত সার্ক শীর্ষ সম্মেলন বাতিল হয়ে যায়। ওই উত্তেজনার কারণে, পাকিস্তানিদের দেয়া ভিসার সংখ্যা কমে গেছে বলে ধারণা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com