1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

বাংলাদেশে দীর্ঘদিন শান্তি বিরাজ করছে, এটা অনেকে চায় না-রাশিয়ার রাষ্ট্রদূত

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫
  • ৪১৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:; বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সজান্ডার এ নিকোলায়েভ বলেছেন, বাংলাদেশে দীর্ঘদিন শান্তি বিরাজ করছে, এটা অনেকে চায় না।
তিনি বলেন, হঠাৎ করে বাংলাদেশে বিদেশী নাগরিক হত্যার কারণ কী সেটা আমরা বুঝি।
নিকোলায়েভ বলেন, বাংলাদেশ পর্যটকদের জন্য নিরাপদ স্থান। দুটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিকে খারাপ বলা যায় না।
মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে ব্যবসায়িক বিষয়ে বৈঠকে তিনি এ কথা জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন রাশিয়ার রাষ্ট্রদূত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।
নিকোলায়েভ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমার মতে বাংলাদেশে শান্তি বিরাজ করছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ ভ্রমণের জন্য রাশিয়ার নাগরিকদের উৎসাহিত করছি।
দুটি বিচ্ছিন্ন ঘটনার পর বর্তমানে পর্যটকসহ বিদেশীদের সরকার যে নিরাপত্তা দিচ্ছে তা উল্লেখ করার মতো বলে মন্তব্য করেন তিনি।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বর্তমানে রাশিয়ার ১৭ জন নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন। তারা নিরাপদেই আছেন বলেই আমি মনে করি।
রাশেদ খান মেনন বলেন, মূলত রাশিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন ব্যবসায়িক আলোচনার জন্য। বিশেষ করে তিনি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু করার প্রস্তাব করেছেন। এ প্রস্তাবে বাংলাদেশ যদি রাজি না থাকে তাহলে রাশিয়া কাজটি করতে চায়।
এ ছাড়া বাংলাদেশের সঙ্গে মস্কোর যে এয়ার অ্যাগ্রিমেন্ট আছে তা রিভিউ করে রাশিয়ার সঙ্গে করার প্রস্তাব জানান দেশটির রাষ্ট্রদূত।
ট্যুরিজম কনফারেন্স সম্পর্কে রাশিয়ার আগ্রহের বিষয়ে মন্ত্রী বলেন, বুদ্ধিস্ট ট্যুরিজম কনফারেন্সে রাশিয়া অংশগ্রহণ করতে চায়।
তিনি বলেন, বুদ্ধিস্ট ট্যুরিজম সার্কিট কনফারেন্সকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। আজকেও (মঙ্গলবার) পর্যটকদের নিরাপত্তার বিষয়ে সিভিল এভিয়েশন অথরিটির সঙ্গে বৈঠক করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com