1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বাজেটে হিন্দু সম্প্রদায়ের জন্য ২শ’ কোটি টাকা থোক বরাদ্দ

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬
  • ৩৪৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::এবারের বাজেটে বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের জন্য ২শ’ কোটি টাকা থোক বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ থোক বরাদ্দের প্রস্তাব করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতির পরিবেশ নিয়ে আমরা গর্ব করতে পারি। দেশে এখন প্রায় ২৪ হাজার মন্দির আছে। এর মধ্যে পাঁচ হাজার ৫০০ মন্দিরে শিশু শিক্ষার প্রকল্প চালু থাকায় এদের অবস্থা তুলনামূলকভাবে ভালো।

তিনি বলেন, বাকিগুলোতে অধিকতর মেরামত ও সংরক্ষণের প্রয়োজন রয়েছে। একটি ‘হিন্দু কল্যাণ ট্রাস্ট’ অনেকদিন আগেই প্রতিষ্ঠা করা হয় যার সামান্য আয় থেকে সীমিত পরিসরে মন্দিরগুলোর উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।

মন্ত্রী বলেন, নারায়নগঞ্জের লাঙ্গলবন্দ হিন্দু সম্প্রদায়ের একটি তীর্থস্থান, যেখানে প্রতিবছর দেশ-বিদেশের অগণিত হিন্দু ধর্মাবলম্বী পুণ্যস্নান করে থাকেন। তীর্থস্থানটিতে পুণ্যার্থীদের জন্য অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।

এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে ২০১৬-১৭ বাজেটে ২০০ কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com