1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বাসচাপায় ৭১ টিভির বিজ্ঞাপন কর্মকর্তা নিহত

  • Update Time : শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: রাজধানীতে বাসচাপায় বেসরকারি টিভি চ্যানেল-৭১ এর বিজ্ঞপন কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেনও আরো একজন।  আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সেন্টু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিআইপি পরিবহনের ওই বাসটি গাজীপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে, ৭১ টিভির আনোয়ার হোসেন মোটরসাইকেলে ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে ভিআইপি পরিবহনের একটি বাস জাহাঙ্গীর গেট এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দিয়ে সড়কের আইল্যান্ডেও উঠে যায়। এতে আনোয়ার হোসেন পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন।

একই সময় বাসটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে একযাত্রী আহত হন। তাদের দু’জনকেই পথচারীরা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোমেন মারা যান। পুলিশ গাড়িটি জব্দ করে নিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com