1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বিএনপির মানববন্ধনে লাঠিপেটা, আটক ৯

  • Update Time : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩০৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে বিএনপির মানববন্ধনে লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় মানববন্ধন থেকে প্রয়াত ব্রি. আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান ও সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নুসহ কমপক্ষে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী আনোয়ারা বেগমসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এ ঘটনা ঘটে।

গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি মো. সোহরাব উদ্দিন জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের বিপুলসংখ্যক নেতাকর্মীদের নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। মানববন্ধনের শেষ মুহূর্তে হঠাৎ করে পূর্ব দিক থেকে পুলিশ ফাঁকা গুলি করে মানববন্ধনে অংশ নেয়া নেতাকর্মীদের ওপর অতর্কিত লাঠিপেটা শুরু করে।

মুহূর্তেই নেতাকর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। এ সময় নগরবাসী ও পথচারীদের মধ্যে অতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ প্রয়াত ব্রি. আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান ও সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নুসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে তুলে নিয়ে যায়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ জানান, ওই ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে শাহ রিয়াজুল হান্নান ও সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নুসহ বাকিদের ভিডিও ফুটেজ দেখে যাচাই-বাছই করে কোর্টে চালান করা হবে।
সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com