1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাপ্পা মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর রাতের মধ্যে কোনো একসময় জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমান্তের পিলার নম্বর ৮২৩ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাপ্পা মিয়া ঐ ইউনিয়নের রাঘনা বটুলী গ্রামের আব্দুর রউফের ছেলে।

তবে এ বিষয়ে বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্‌ আলম সিদ্দিকী জানিয়েছেন, তারা এরকম একটি কথা শুনেছেন। নিহত ব্যক্তি বাংলাদেশী কিনা এখনো নিশ্চিত হতে পারেননি। তারা পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেবেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঘনা বটুলী গ্রামের বাসিন্দা বাপ্পা মিয়া শুক্রবার সন্ধ্যার পর থেকে নিজের গৃহপালিত একটি গরু হারিয়ে যাওয়া এর সন্ধান করতে গিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তার না ফেরায় স্বজনেরা সম্ভাব্য সকলস্থানে খোঁজ নেন। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে স্বজনরা স্থানীয়ভাবে খবর পান ভারত সীমান্তের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে বাপ্পা নিহত হয়েছেন।

নিহত বাপ্পা মিয়ার সম্বন্ধী সাইফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ বলেন, “বিএসএফের গুলিতে আমার ইউনিয়নের একজন নিহত হওয়ার খবর শুনেছি। বিষয়টি নিশ্চিত হতে ওই এলাকায় যাচ্ছি”।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com