১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ভিত্তিক সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর এর উদ্যেগে
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং জগন্নাথপুরের পৌরপয়েন্ট অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আবু খালেদ জিবলু ও সাইফুর রহমান মিনহাজ জানান; সারাদিনে আমরা প্রায় ৬০০ সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় করেছি।
ফেয়ার ফেইস জগন্নাথপুর সামাজিক উন্নয়ন, ও উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে; এরই ধারাবাহিকতায় আমরা জগন্নাথপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছি যাতে জরুরী মুহূর্তে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়ে উপজেলার মানুষ সমস্যায় না পরেন।
এসময় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সামাজিক,রাজনৈতিক, শিক্ষানুরাগী ও ক্রিড়াব্যক্তিবর্গ ফেয়ার ফেইস জগন্নাথপুরের টেন্টে উপস্থিত হয়ে এই উদ্যোগকে স্বাগতম জানান।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply