1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে চলছে গণশুনানি

  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৯৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: দাম বাড়ানোর বিষয়ে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে এ গণশুনানি শুরু হয়।

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর ভোক্তা প্রতিনিধি, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের মতামত নিতে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই গণশুনানির আয়োজন করে।

গণশুনানিতে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য মিজানুর রহমান ও আজিজ খান।

আজ সোমবার প্রথমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাইকারি মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ২৬ সেপ্টেম্বর পিডিবির খুচরা পর্যায়ের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ২৮ সেপ্টেম্বর ডিপিডিসি, ২ অক্টোবর ডেসকো, ৩ অক্টোবর ওজোপাডিকো এবং ৪ অক্টোবর নওজোপাডিকোর খুচরা মূল্য পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে শুনানির আয়োজন করেছে বিইআরসি।

চলতি বছর মার্চে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠায় বিতরণ কোম্পানিগুলো। পাইকারি পর্যায়ে ১৪ দশমিক ৫০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি। গ্রাহকপর্যায়ে ডিপিডিসি ছয় দশমিক ২৪, ডেসকো ছয় দশমিক ৩৪, ওজোপাডিকো ১০ দশমিক ৩৬ ও আরইবি ১০ দশমিক ৭৫ শতাংশ দাম বৃদ্ধির আবেদন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com