স্টাফ রিপোর্টার::
সিলেটের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসবারে জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আজ শনিবার সকাল ৭টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে জগন্নাথপুর উপজেলা ও সিলেটশহরসহ সিলেটের আশপাশের বিভিন্ন জেলা এবং উপজেলায়।তবে বিকেল ৫টার পর বিদ্যুৎ সরবরাহ করা হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর সিলেটের কুমারগাঁও এলাকায় জাতীয় গ্রিড লাইনের একটি উপকেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনায় পিজিসিবি ও পিডিবির দুটি ট্রান্সফরমার পুড়ে যায়। এরফলে টানা তিনদিন বিদ্যুৎহীনতার দুর্ভোগ পোহাতে হয় সিলেটসহ বিভিন্ন উপজেলাবাসীকে।
Leave a Reply